ঢাকায় দেশি-বিদেশি অস্ত্রসহ ৪ বিএনপি নেতা-কর্মী গ্রেফতার দাবিতে দেশ টিভির সম্পাদিত ফটোকার্ড প্রচার

সম্প্রতি, ‘রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২১টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী’ শিরোনামে দৈনিক যুগান্তরের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরুপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাজধানীতে অস্ত্রসহ বিএনপি নেতাকর্মী গ্রেফতার দাবিতে দেশ টিভি এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, দেশ টিভির ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে দেশ টিভির লোগোর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে আলোচিত ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়নি।
তবে, দেশ টিভির ফেসবুক পেজে ‘রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২১টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দেশ টিভির মূল ফটোকার্ডটিতে ‘রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২১টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২১টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দেশ টিভির এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ‘রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে ২১টি বিদেশী অস্ত্র, ৩৯৪ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্রসহ ৪ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী’ শিরোনামে দেশ টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Desh TV- Facebook Post

