নির্বাচন নিয়ে অর্থ উপদেষ্টার মন্তব্য দৈনিক ইত্তেফাকের সম্পাদিত ফটোকার্ড প্রচার

০৪ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে এখন ভোেট দিয়ে ঋণ খেলাপি দুর্নীতিবাজদের চাঁদাবাজদের রাষ্ট্র ক্ষমতাই আনেন এটা দ্বায় জনগণের’ শিরোনামে দৈনিক ইত্তেফাকের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নির্বাচন নিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি এবং দৈনিক ইত্তেফাকও এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, দৈনিক ইত্তেফাকের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে ইত্তেফাকের লোগোর উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
তবে, দৈনিক ইত্তেফাকের ফেসবুক পেজে ০৪ ফেব্রুয়ারি ড. সালেহউদ্দিনের একই ছবি সংযুক্ত ‘অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক ইত্তেফাকের মূল ফটোকার্ডটিতে ‘অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে এখন ভোেট দিয়ে ঋণ খেলাপি দুর্নীতিবাজদের চাঁদাবাজদের রাষ্ট্র ক্ষমতাই আনেন এটা দ্বায় জনগণের’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দৈনিক ইত্তেফাকের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
মূল ফটোকার্ড সংবলিত দৈনিক ইত্তেফাকের পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গত ০৪
ফেব্রুয়ারি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক ও স্থিতিশীল’ অবস্থায় রেখে যাচ্ছে। তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি, আমরা অর্থনীতিকে একটি সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছি। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না। পরিস্থিতি এখন স্থিতিশীল, আগের মতো নড়বড়ে নয়।’ তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়ে গেছে বলেও জানান ড. সালেহউদ্দিন আহমেদ।
এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, ড. সালেহউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে ‘অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে এখন ভোেট দিয়ে ঋণ খেলাপি দুর্নীতিবাজদের চাঁদাবাজদের রাষ্ট্র ক্ষমতাই আনেন এটা দ্বায় জনগণের’ শিরোনামে ইত্তেফাকের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Ittefaq – Facebook Post

