গেল জানুয়ারি মাসে ‘বিশ বছর পর আজ দৌলতদিয়া ঘাট যাচ্ছেন: তারেক রহমান’ শীর্ষক দাবিতে সংবাদমাধ্যম দৈনিক জনকণ্ঠের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘বিশ বছর পর আজ দৌলতদিয়া ঘাট যাচ্ছেন: তারেক রহমান’ শিরোনামে দৈনিক জনকণ্ঠও কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। বরং, দৈনিক জনকণ্ঠের ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে সংবাদমাধ্যম দৈনিক জনকণ্ঠের লোগো ও ফটোকার্ডটি প্রচারের তারিখ হিসেবে ‘২৪ জানুয়ারি, ২০২৬’ উল্লেখ পাওয়া যায়। এরই সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ২৪ জানুয়ারি কিংবা অন্য কোনো তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড পাওয়া যায়নি।
তবে, দৈনিক জনকণ্ঠের ফেসবুক পেজে গত ২৪ জানুয়ারিতে তারেক রহমানের মন্তব্য দাবিতে ‘বিশ বছর পর আজ চট্টগ্রাম যাচ্ছেন’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। দৈনিক জনকণ্ঠের মূল ফটোকার্ডটিতে ‘বিশ বছর পর আজ চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘বিশ বছর পর আজ দৌলতদিয়া যাচ্ছেন: তারেক রহমান’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।
অর্থাৎ, দৈনিক জনকণ্ঠের এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘বিশ বছর পর আজ দৌলতদিয়া ঘাট যাচ্ছেন: তারেক রহমান’ শিরোনামে দৈনিক জনকণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- জনকণ্ঠ । Janakantha- Facebook Post


