তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে ভারতকে জড়িয়ে কালবেলার নামে সম্পাদিত ফটোকার্ড প্রচার

গেল ডিসেম্বর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারম্যান তারেক রহমানের ছবি সংযুক্ত করে ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের কাছে ৫ শর্তে মুসলেকা দিয়ে ৩০০ফিডে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়াই ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় নাগরিকরা’ শিরোনামে কালবেলার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের কাছে ৫ শর্তে মুসলেকা দিয়ে ৩০০ফিডে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়াই ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় নাগরিকরা’ শিরোনামে কালবেলার কোনো ফটোকার্ড প্রকাশ করেনি বরং, কালবেলার ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালবেলার লোগো এবং প্রকাশের তারিখ হিসেবে ‘২৬ ডিসেম্বর ২০২৫ উল্লেখ’ পাওয়া যায়। এরই সূত্র ধরে গণমাধ্যমটির ফেসবুক পেজ এবং ওয়েবসাইট পর্যবেক্ষণ করে উক্ত তারিখে প্রকাশিত এমন কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।

তবে, একই তারিখে কালবেলার ফেসবুক পেজে তারেক রহমানের ছবি সংযুক্ত ‘তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার’ শিরোনামে প্রচারিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, আলোচিত ফটোকার্ডের সাথে উক্ত ফটোকার্ডের শিরোনাম ব্যতীত বাকি সকল উপাদানের মিল রয়েছে। কালবেলার মূল ফটোকার্ডটিতে ‘তারেক রহমানের বক্তব্য নিয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যাচার’ শীর্ষক বাক্য থাকলেও প্রচারিত ফটোকার্ডটিতে এর পরিবর্তে ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের কাছে ৫ শর্তে মুসলেকা দিয়ে ৩০০ফিডে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়াই ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় নাগরিকরা’ শীর্ষক বাক্য লেখা হয়েছে।

অর্থাৎ, কালবেলার এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত কালবেলার পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনায় দেওয়া বক্তব্য নিয়ে ভারতীয় একটি গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। ২৬ ডিসেম্বর বাংলাফ্যাক্ট জানিয়েছে, তারেক রহমান তার সম্পূর্ণ ভাষণে ভারতের বিষয়ে কোনো মন্তব্য করেননি। এরপরও ‘এবিপি আনন্দ’ নামের একটি গণমাধ্যম অপ্রাসঙ্গিকভাবে শিরোনামে ‘ভারত নিয়ে পরিকল্পনা’ যুক্ত করেছে। প্রতিবেদনে এই দাবির কোনো প্রমাণ বা ব্যাখ্যা উল্লেখ করা হয়নি।

এছাড়া, আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ অন্য কোনো মূলধারার গণমাধ্যমেও খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনে ভারতের কাছে ৫ শর্তে মুসলেকা দিয়ে ৩০০ফিডে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেয়াই ক্ষোভ প্রকাশ করেন ভারতীয় নাগরিকরা’ শিরোনামে কালবেলার নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: