তারেক রহমান মুচলেকা দিয়েছে দেশের জনকল্যাণের জন্য শীর্ষক মন্তব্য করেননি রাকিব, প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত

সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে উদ্ধৃত করে ‘আমার নেতা জনাব তারেক রহমান মুচলেকা দিয়েছে দেশের জনকল্যাণের জন্য। বট বাহিনীরা এটা নিয়ে ট্রল করা ঠিক না।’ শিরোনামে মূলধারার গণমাধ্যম নিউজ২৪ এর ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, রাকিবুল ইসলাম রাকিব বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্ধৃত করে এমন কোনো মন্তব্য করেনি এবং নিউজ২৪-ও এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় নিউজ২৪ কর্তৃক প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড সম্পাদনা করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম নিউজ২৪ এর লোগো এবং এটি প্রকাশের তারিখ ০১ ফেব্রুয়ারি, ২০২৬ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে নিউজ২৪ এর ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, নিউজ২৪ এর ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, নিউজ২৪ এর ফেসবুক পেজে গত ০১ ফেব্রুয়ারি ‘জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাইতে হবে, না হলে বৃহৎ কর্মসূচি দেয়া হবে- ছাত্রদল সভাপতি’ শিরোনামে প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। উক্ত ফটোকার্ডের সাথে আলোচিত ফটোকার্ডটির সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, নিউজ২৪ এর লোগো এবং রাকিবুল ইসলাম রাকিবের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। নিউজ২৪ এর ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

অর্থাৎ, নিউজ২৪ এর এই ফটোকার্ডটি সম্পাদনা করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত নিউজ২৪ এর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে পাওয়া গণমাধ্যমটির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন ও ফেসবু্কে প্রচারিত ভিডিও থেকে জানা যায়, রাকিবুল ইসলাম রাকিব বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ (টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করায় তাকে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। দেশের অর্ধেক শক্তি যখন নারী, যারা কর্মক্ষেত্রে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের পতিতা বলে উল্লেখ করা হচ্ছে।……।

একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে- প্রথম আলো, সমকালসহ একাধিক গণমাধ্যমে।

এছাড়া, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ফেসবুক পেজ ও রাকিবুল ইসলাম রাকিবের ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত শিরোনাম সংবলিত কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি। অন্য কোনো গণমাধ্যমেও এমন মক্তব্যের অস্তিত্ব মেলেনি।

সুতরাং, রাকিবুল ইসলাম রাকিবকে উদ্ধৃত করে ‘আমার নেতা জনাব তারেক রহমান মুচলেকা দিয়েছে দেশের জনকল্যাণের জন্য। বট বাহিনীরা এটা নিয়ে ট্রল করা ঠিক না।’ শিরোনামে নিউজ২৪ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: