নির্বাচন ও তারেক রহমানের বিষয়ে সালাহউদ্দিন আহমেদকে জড়িয়ে একাধিক গণমাধ্যমের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি ‘চাঁদাবাজির অভিযোগে বিএনপি’কে জনগণ ভোট দেক বা না দেক” ১২ ই ফেব্রুয়ারি রাত্রে আনুষ্ঠানিক ভাবে তারেক রহমান সাহেব’কে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে।’ শিরোনামে ইলেকট্রনিক গণমাধ্যম আরটিভি এবং ‘তারেক রহমান সাহেব দেশে আসাতে রাজনীতির মাঠে একটু সমস্যা তৈরি হয়েছে” সেটা হচ্ছে জনগণ আগে ভাবতো সালাউদ্দিন আহমেদ সাহেব আগামীতে প্রধানমন্ত্রী হবে!! “জনগণের চিন্তা চেতনাই এমন ছিলো”’ শিরোনামে একাত্তর টিভি এর লোগো ও ডিজাইন সংবলিত দুটি পৃথক ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এসব ফটোকার্ডে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করা হয়েছে এবং তার ছবি যুক্ত করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত আরটিভির ফটোকার্ডের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফেসবুকে প্রচারিত একাত্তর টিভির ফটোকার্ডের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসন্ন নির্বাচন ও তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদের নামে আরটিভি ও একাত্তর টিভি এরূপ কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, এসব গণমাধ্যমের ভিন্ন শিরোনামের পৃথক দুটি ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডগুলো তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে প্রচারিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করেছে রিউমর স্ক্যানার।

আরটিভির ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আরটিভির লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ‘১৭ জানুয়ারি ২০২৬’ উল্লেখ করা হয়েছে।

উক্ত তথ্যের সূত্র ধরে আরটিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আরটিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তাছাড়া, আরটিভির প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

তবে, আরটিভির ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে আরটিভির লোগো এবং সালাহউদ্দিন আহমেদের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘জনগণের প্রত্যাশিত শক্তিশালী গণতন্ত্রকে ফেরাবোই: সালাহউদ্দিন’ শিরোনামে আরটিভির উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘চাঁদাবাজির অভিযোগে বিএনপি’কে জনগণ ভোট দেক বা না দেক” ১২ ই ফেব্রুয়ারি রাত্রে আনুষ্ঠানিক ভাবে তারেক রহমান সাহেব’কে প্রধানমন্ত্রী ঘোষণা করা হবে। সালাউদ্দিন আহমেদ স্থায়ী কমিটির সদস্য বিএনপি।’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

আরটিভির উক্ত ফটোকার্ডের মন্তব্য ঘরে দেওয়া ওয়েবসাইটের লিংকে একই শিরোনামের একটি প্রতিবেদন পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সালাহউদ্দিন আহমেদের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, সালাহউদ্দিন আহমেদের নামে আরটিভির লোগো ও ডিজাইন সংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

একাত্তর টিভির ফটোকার্ড যাচাই

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে একাত্তর টিভির লোগো রয়েছে।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে একাত্তর টিভির ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, একাত্তর টিভির ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তবে, একাত্তর টিভির ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারি প্রকাশিত একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেটির সাথে আলোচিত ফটোকার্ডটির আংশিক সাদৃশ্য লক্ষ্য করা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডে একাত্তর টিভির লোগো এবং সালাহউদ্দিন আহমেদের ছবির মিল রয়েছে, তবে উভয়ের শিরোনামে ভিন্নতা রয়েছে। মূলত, ‘নির্বাচন বানচালে যারা ষড়যন্ত্র করছে তারা বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভাবলে ভুল করবে’ শিরোনামে একাত্তর টিভির উক্ত ফটোকার্ডটির মূল শিরোনামের স্থলে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ‘তারেক রহমান সাহেব দেশে আসাতে রাজনীতির মাঠে একটু সমস্যা তৈরি হয়েছে” সেটা হচ্ছে জনগণ আগে ভাবতো সালাউদ্দিন আহমেদ সাহেব আগামীতে প্রধানমন্ত্রী হবে!!”জনগণের চিন্তা চেতনাই এমন ছিলো”’ শিরোনামটি প্রতিস্থাপন করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

একই তারিখে একাত্তর টিভির ফেসবুক পেজে ‘বিএনপির নমনীয়তাকে দুর্বলতা ভাবলে ভুল করবে: সালাউদ্দিন আহমেদ’ ক্যাপশনে একটি ভিডিও পাওয়া যায়। উক্ত ভিডিওতে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সালাহউদ্দিন আহমেদের ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত তথ্যের সমর্থনে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

অর্থাৎ, সালাহউদ্দিন আহমেদের নামে একাত্তর টিভির লোগো ও ডিজাইন সংবলিত ভুয়া ফটোকার্ড তৈরি করে প্রচার করা হয়েছে।

সুতরাং, আসন্ন নির্বাচন ও তারেক রহমানকে জড়িয়ে সালাহউদ্দিন আহমেদের মন্তব্য দাবিতে আরটিভি ও একাত্তর টিভির নামে প্রচারিত ফটোকার্ডগুলো সম্পাদিত।

তথ্যসূত্র

Share: