তারেক রহমান প্রসঙ্গে সারজিস আলমকে জড়িয়ে কালের কণ্ঠের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম “আমাদের কথা না শোনলে তারেক রহমানকে আবাও দেশ ছাড়তে হবে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে জাতীয় দৈনিক কালের কন্ঠ পত্রিকার লোগো সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে। আর্কাইভ

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, সারজিস আলমকে নিয়ে উক্ত শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, সারজিসকে নিয়ে প্রকাশিত কালের কণ্ঠের ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তার সম্পাদনার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কালের কণ্ঠের লোগো এবং এটি প্রকাশের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৫ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যের সূত্র ধরে কালের কন্ঠের পেজ এবং ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। তবে, পত্রিকাটির ফেসবুক পেজে ২৫ ডিসেম্বর “অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত : সারজিস” শীর্ষক শিরোনামের একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়।

ফটোকার্ডটি পর্যালোচনা করে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবি ও গ্রাফিক্যাল ডিজাইনের সাথে এর সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। তবে আলোচিত ফটোকার্ডটিতে ‘আমাদের কথা না শোনলে তারেক রহমানকে আবাও দেশ ছাড়তে হবে : সারজিস’ শীর্ষক বাক্যের পরিবর্তে ‘অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত : সারজিস’ শীর্ষক বাক্য লেখা রয়েছে।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় কালের কন্ঠের ফটোকার্ড সম্পাদনা করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

মূল ফটোকার্ড সংবলিত পোস্টটির কমেন্টে পাওয়া সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়,অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তাকে স্বাগত জানিয়ে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে কাজ করার অভিপ্রায় জানান তিনি।

তবে এই প্রতিবেদন এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে আলোচিত দাবিটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, সারজিস আলম ‘আমাদের কথা না শোনলে তারেক রহমানকে আবাও দেশ ছাড়তে হবে’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে কালের কণ্ঠের নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

তথ্যসূত্র

Share: