গণভোটে জামায়াতের ১৯৭১ সালের বিচার ইস্যু থাকতে পারে বলে জানায়নি ঐকমত্য কমিশন, প্রচারিত ফটোকার্ডটি ভুয়া

সম্প্রতি ‘গনভোটে হলে থাকতে পারে ১৯৭১ সালের জামাতের বিচারের ইস্যু: ঐক্যমত্য কমিশন’ শিরোনামে দৈনিক আমার দেশ পত্রিকার ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ঐকমত্য কমিশনকে উদ্ধৃত করে গণভোট ইস্যুতে জামায়াতকে জড়িয়ে আমার দেশ এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি এবং ঐকমত্য কমিশনও এরূপ কোনো মন্তব্য করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আমার দেশ এর ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
এ বিষয়েঅনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, প্রচারিত ফটোকার্ডে আমার দেশ এর লোগো ব্যবহার করা হয়েছে। এছাড়া এটি প্রকাশের তারিখ হিসেবে ‘৫ নভেম্বর ২০২৫’ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশে ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খু্ঁজে পাওয়া যায়নি। এছাড়াও আমার দেশের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও এই দাবির বিষয়ে কোনো সংবাদ পাওয়া যায়নি।
আমার দেশ এর প্রচলিত ফটোকার্ডের শিরোনামের ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডের শিরোনাম ও বাকি অংশে ব্যবহৃত ফন্টের অমিল পরিলক্ষিত হয়।
এছাড়া, প্রচারিত ফটোকার্ডে ‘গণভোট’ ও ‘জামায়াত’ শব্দদ্বয়ের বানানও ভুল রয়েছে যা সাধারণ গণমাধ্যমের ফটোকার্ডের ক্ষেত্রে দেখা যায়না।

আমার দেশ ব্যতীত অন্য কোনো গণমাধ্যমেও উক্ত দাবিকে সমর্থন করে এমন কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি৷
সুতারাং, ঐকমত্য কমিশনকে উদ্ধৃত করে গণভোট ইস্যুতে জামায়াতকে জড়িয়ে আমার দেশ এর নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Rumor Scanner’s analysis
- Daily Amar Desh- Facebook Page
- Daily Amar Desh- Website
- Daily Amar Desh- YouTube

