তারেক রহমান ও পুতুলকে জড়িয়ে আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার 

সম্প্রতি, ‘ভারতের কৌশলে ক্ষমতায় তারেক দেশে ফিরতে পারেন হাসিনা কন্যা’ শিরোনামে আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। 

ফেসবুকে প্রচারিত এমন ফটোকার্ড দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তারেক রহমান ও সায়মা ওয়াজেদ পুতুলকে জড়িয়ে দৈনিক আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ডিজাইনের আদলে ভুয়া ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘আমার দেশ’ এর লোগো রয়েছে। এছাড়া, এটি প্রকাশের তারিখ হিসেবে ‘২০ ফেব্রুয়ারি, ২০২৬’ উল্লেখ রয়েছে।

প্রাপ্ত তথ্যগুলোর সূত্র ধরে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে গত ২০ ফেব্রুয়ারি কিংবা সাম্প্রতিক সময়ে এমন কোনো ফটোকার্ড প্রচারিত হতে দেখা যায়নি। এছাড়াও সংবাদমাধ্যমটির ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল কিংবা অন্যকোনো গণমাধ্যমে উল্লিখিত দাবি সমর্থিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

পরবর্তীতে, ফটোকার্ডটির সত্যতা নিশ্চিত করতে আমার দেশের সহযোগী সম্পাদক আলফাজ আনামের সাথে যোগাযোগ করা হলে তিনি রিউমর স্ক্যানারকে জানান, ফটোকার্ডটি ভুয়া। তারা এমন কোনো ফটোকার্ড তৈরি বা প্রকাশ করেননি।

সুতরাং, তারেক রহমান ও পুতুলকে জড়িয়ে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Amar Desh- Facebook Page
  • Amar Desh- Website
  • Amar Desh- YouTube
  • Statement of Alfaz Anam, Associate Editor & Head of Editorial, Amar Desh
  • Rumor Scanner’s analysis 
Share: