সম্প্রতি ‘জামায়াতের চেয়ে ভালো রাজনৈতিক সংগঠন আছে দেশে প্রমাণ করতে পারলে পুরষ্কার আছে’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ডিজাইন সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়িয়ে আমার দেশ এরূপ কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশ কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষনে দেখা যায়, এতে জাতীয় দৈনিক আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ ২২ অক্টোবর, ২০২৫ উল্লেখ করা হয়েছে।
উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আমার দেশের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আরও দেখা যায়, এটির সাথে প্রচারিত ফটোকার্ডের তারিখ, আমার দেশের লোগো এবং ছবি ব্যবহারের ধরনের মিল রয়েছে। তবে, আলোচিত ফটোকার্ডে ব্যবহৃত শিরোনামের ফন্টের সাথে আমার দেশের ফটোকার্ডে ব্যবহৃত ফন্টের অমিল রয়েছে।

সুতরাং, ‘জামায়াতের চেয়ে ভালো রাজনৈতিক সংগঠন আছে দেশে প্রমাণ করতে পারলে পুরষ্কার আছে’ শিরোনামে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।
তথ্যসূত্র
- Daily Amar Desh – Facebook Page
- Daily Amar Desh – Website
- Daily Amar Desh – YouTube Channel
- Bangladesh Jamaat-e-Islami – Facebook Page


