প্রথম আলো-ডেইলি স্টার ছাত্রলীগ ভাংচুর করেছে বলে মন্তব্য করেননি শফিকুর রহমান, আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড 

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবরে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিস ভাংচুর ও লুটপাট করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে উদ্ধৃত করে ‘প্রথম আলো ও ডেইলি স্টারের উপর হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগ, নিন্দা ডাঃ শফিকুর রহমানের’ শিরোনামে জাতীয় দৈনিক আমার দেশের ফটোকার্ড সংবলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে প্রচারিত ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে ছাত্রলীগ হামলা করেছে এমন কোনো মন্তব্য করেনি ডা. শফিকুর রহমান এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রচার করেনি। প্রকৃতপক্ষে, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ফটোকার্ডটিতে আমার দেশের লোগো রয়েছে এবং এটি প্রকাশের তারিখ হিসাবে ব্যবহার করা হয়েছে ২০ ডিসেম্বর, ২০২৫।

উক্ত তথ্যাবলীর সূত্র ধরে আমার দেশের ফেসবুক পেজে প্রচারিত ফটোকার্ডগুলো পর্যবেক্ষণ করে উক্ত তারিখে আলোচিত শিরোনাম সংবলিত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি। আমার দেশের ওয়েবসাইটইউটিউব চ্যানেলে উক্ত দাবির বিষয়ে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আমার দেশের প্রচলিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের পার্থক্যও লক্ষ্য করা যায়।

অর্থাৎ, আমার দেশের ফটোকার্ড ডিজাইন নকল করেই আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

পরবর্তীতে, শফিকুর রহমানের ফেসবুক প্রোফাইল ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেসবুক পেজ খতিয়ে দেখেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। এছাড়া, আলোচিত তথ্যটি কোনো নির্ভরযোগ্য সূত্র বা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার প্রমাণও পাওয়া যায়নি।

সুতারাং, প্রথম আলো ও ডেইলি স্টার ভাংচুরের ঘটনায় ছাত্রলীগকে জড়িয়ে শফিকুর রহমানকে উদ্ধৃত করে আমার দেশের নামে প্রচারিত এই ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: