৫৪ বছরে জামায়াতের কর্মকান্ড প্রসঙ্গে মন্তব্য করেননি ড. ইউনূস, আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ছবি সংযুক্ত করে ‘গত ৫৪ বছরে জামায়াত দেশের জন্য কি করছে গনহত্যা ও মা বোনদের ধর্ষণ ছাড়া, প্রশ্ন ড. ইউনূসের’ শিরোনামে সংবাদমাধ্যম আমার দেশের ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ‘গত ৫৪ বছরে জামায়াত দেশের জন্য কি করছে গনহত্যা ও মা বোনদের ধর্ষণ ছাড়া’ শীর্ষক প্রকাশ্য মন্তব্য করেননি প্রধান উপদেষ্টা ড. ইউনূস এবং আমার দেশও এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ড ডিজাইনের আদলে ফটোকার্ড তৈরি করে ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডে আমার দেশের লোগো ও তারিখ হিসেবে ১১ ডিসেম্বর, ২০২৫ উল্লেখ থাকার সূত্রে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজওয়েবসাইট পর্যবেক্ষণ করে সাম্প্রতিক সময়ে উক্ত তথ্য সংবলিত কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলেও উক্ত দাবির বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি বিশ্লেষণে সংবাদমাধ্যমটির ফেসবুক পেজের ফটোকার্ডগুলোর সাথে আলোচিত ফটোকার্ডটির শিরোনামের ফন্টের মিল থাকলেও লাইনস্পেসে খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। পাশাপাশি, আমার দেশের আসল ফটোকার্ডে সাধারণত শিরোনামের নিচে লাল রঙে ‘বিস্তারিত কমেন্টে’ লেখা পাওয়া যায়, কিন্তু আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডে তার অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়াও, প্রচারিত ফটোকার্ডে বানান ভুলও পরিলক্ষিত হয়। যেমন: ‘গণহত্যা’কে ‘গনহত্যা’ লেখা হয়েছে।

পাশাপাশি অন্য গণমাধ্যম এবং বিশ্বস্ত সূত্রগুলোর বরাতেও ড. ইউনূসের উক্ত মন্তব্য বা প্রশ্ন সম্বলিত কোনো তথ্য বা সংবাদ পাওয়া যায়নি৷

সুতরাং, প্রধান উপদেষ্টা ড. ইউনূস “গত ৫৪ বছরে জামায়াত দেশের জন্য কি করছে গনহত্যা ও মা বোনদের ধর্ষণ ছাড়া” শীর্ষক প্রশ্ন করেছেন দাবিতে আমার দেশের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

তথ্যসূত্র

Share: