বিসিবি সভাপতি পদ থেকে পদচ্যুত হওয়ার পর বুলবুলের এসিসির চাকরির পাওয়ার দাবিটি সঠিক নয়

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র তৎকালীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয় অ্যাডহক কমিটি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি প্রচার করা হয়েছে, ‘বিসিবি থেকে পদচ্যুত, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দায়িত্বে আমিনুল ইসলাম বুলবুল! সাবেক এই বিসিবি প্রধানকে দুই বছরের জন্য ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে এসিসি।’

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।

একই দাবিতে ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, বিসিবি সভাপতি পদ থেকে পদচ্যুত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে চাকরি পেয়েছেন শীর্ষক দাবিটি সঠিক নয়। আলোচিত দাবি মিথ্যা বলে আমিনুল ইসলাম বুলবুল নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে, বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে গত বছরের সেপ্টেম্বরে এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

এ বিষয়ে অনুসন্ধানে বিসিবি সভাপতি পদ থেকে পদচ্যুত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে চাকরি পাওয়ার দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে অনলাইন সংবাদমাধ্যম ‘ঢাকা পোস্ট’ এর ওয়েবসাইটে গত ১০ এপ্রিলে প্রকাশিত এক প্রতিবেদন পাওয়া যায়। তাতে বলা হয়, ‘অনেকে দাবি করছেন দুই বছরের চুক্তিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের গেম ডেভলেপমেন্টের চেয়ারম্যান হয়েছেন বুলবুল। তবে বাস্তবে সেটি নয়। আজ (শুক্রবার) ঢাকা পোস্টকে বুলবুল জানিয়েছেন, ‘এসব মিথ্যা, বোগাস কথা।’ তবে এসিসির সঙ্গে তার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন সাবেক বিসিবি সভাপতি।’

এছাড়াও, মূলধারার গণমাধ্যম ‘এনটিভি’র সূত্রেও জানা যায়, গত ১০ এপ্রিল বুলবুল জানিয়েছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো আলোচিত দাবিটি সত্য নয়। তবে এসিসির সঙ্গে তার আলোচনা চলছে বলে নিশ্চিত করেছেন বুলবুল।

তবে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম আরটিভি, চ্যানেল২৪সহ একাধিক গণমাধ্যমের ওয়েবসাইটে গত বছরের সেপ্টেম্বরে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দুই বছরের জন্য এই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেয়েছিলেন তিনি। তবে এখনও তিনি সেই দায়িত্বে আছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এসিসির ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে তাতে আমিনুল ইসলামের নাম ‘এক্সিকিউটিভ বোর্ড মেম্বার’ হিসেবে পাওয়া যায়।

উপরোক্ত তথ্যপ্রমাণ বিশ্লেষণ করলে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় যে বিসিবি সভাপতি পদ থেকে পদচ্যুত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে চাকরি পেয়েছেন শীর্ষক দাবি সঠিক নয়।।

সুতরাং, বিসিবি সভাপতি পদ থেকে পদচ্যুত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল এসিসির ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে চাকরি পেয়েছেন শীর্ষক দাবি বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: