ভারতীয় মডেলের ছবি দাবিতে পুতুলের মেয়ে আমরিনের ছবি প্রচার

গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সদ্য প্রয়াত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনী জাইমা রহমানের সাথে মানবতাবাদী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনী আমরিন খন্দকার সেমন্তির তুলনা করে কয়েকটি ছবি প্রচার করা হচ্ছে। এর প্রেক্ষিতে বিপরীত আরেক প্রচারণায় দাবি করা হয়, শেখ হাসিনার নাতনী আমরিন খন্দকার সেমন্তির ছবি দাবিতে যে নারীর ছবি প্রচার করা হচ্ছে তিনি সাবেক এই প্রধানমন্ত্রীর নাতনী নন। বরং, ছবিতে দেখতে পাওয়া নারী কেরালাভিত্তিক একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এবং মডেল। তার নাম শ্রীনিধি সুধীর। একই দাবিতে দ্যা ন‍্যাশনিক্স নামের একটি ভূঁইফোড় অনলাইন পোর্টালে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করতে দেখা যায়। 

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শেখ হাসিনার নাতনী আমরিন খন্দকার সেমন্তির ছবি দাবিতে প্রচারিত ছবিটি ভারতের কেরালাভিত্তিক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেলের ছবি দাবি করা হলেও বাস্তবিক অর্থে ছবিটি আমরিন খন্দকার সেমন্তিরই।

আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে সকালের খবর ২৪.কম নামের একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে একই নারীর ছবি সংবলিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে দাবি করা হয়, ছবিগুলো শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বড় কন্যা আমরিন খন্দকার সেমন্তির। তিনি বর্তমানে ভারতের কেরালা বংশোদ্ভূত এক খ্রিস্টান পরিবারের বধু। তার বর্তমান নাম Rain Koduvath (রেইন কদুভাথ)। তার স্বামীর নাম Nikhil George Koduvath (নিখিল জর্জ কদুভাথ)।

পরবর্তীতে প্রাপ্ত তথ্যের সূত্র ধরে অনুসন্ধানে Rain Koduvath নামের ফেসবুক এAkashস্টাগ্রাম অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেলেও বর্তমানে অ্যাকাউন্টগুলো সক্রিয় নয়। তবে Rain Koduvath নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা কিছু ছবি সংবলিত একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। 

যাতে আলোচিত ওই নারীর একাধিক ছবির পাশাপাশি অ্যাকাউন্টটি থেকে ২০১৬ সালের ১২ মে সায়েমা ওয়াজেদ পুতুলের ছবি সংবলিত একটি পোস্টের স্ক্রিনশটও পাওয়া যায়।

অনুসন্ধানে পরবর্তীতে কানাডা ভিত্তিক ফটোস্টোডিও Dream Boudoir Photography এর টিকটক অ্যাকাউন্টে একই নারীর একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে তাকে নিজেকে আমরিন বলে পরিচয় দিতে শোনা যায়।

এছাড়াও পোস্টটির শিরোনামেও তাকে আমরিন হিসেবে উল্লেখ করা হয়। ভিডিওটিতে আমরিন জানান, তিনি তাদের প্রথম বিবাহবাষির্কী উপলক্ষ্যে তার স্বামীর জন্যে ছবি তুলতে Dream Boudoir-এ গিয়েছেন। যিনি সেনাবাহিনীতে থাকায় দূরে সবসময় দূরে থাকেন। অর্থাৎ, প্রাপ্ত ভিডিওটি থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, Rain Koduvath নামের ওই নারীর নামই আমরিন।

পরবর্তীতে অনুসন্ধানে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ফেসবুক অ্যাকাউন্টে গতবছরের ৩ ফেব্রুয়ারি করা একটি পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে তিনি জাতিসংঘের একটি পাস লিস্টের ছবি প্রচার করেন। যেখানে শেখ হাসিনার নাতনীর নাম Ms. Amreen Hossain এবং নাতনীর স্বামীর নাম Mr. Nikhil George Kodukath লেখা দেখতে পাওয়া যায়। অর্থাৎ, প্রাপ্ত তথ্যানুযায়ী দেখা যাচ্ছে, শেখ হাসিনার নাতনীর স্বামীর নাম নিখিল জর্জ কদুকাথ এবং আমরিনই রেইন কদুকাথ। সে অনুযায়ী আলোচিত ছবিগুলো শেখ হাসিনার নাতনীর বলেই প্রতিয়মান হয়।

অপরদিকে অনুসন্ধানে শ্রীনিধি সুধীর নামের কোনো ভারতীয় অভিনেত্রীর সন্ধান পাওয়া যায়নি যার সাথে আলোচিত নারীর চেহারার মিল রয়েছে।

সুতরাং, শেখ হাসিনার নাতনী আমরিন খন্দকার সেমন্তির ছবিকে শ্রীনিধি সুধীর নামের ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মডেলের ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

  • সকালের খবর ২৪.কম Facebook Post
  • Social Archive Facebook Post
  • Dream Boudoir Photography Tiktok Post
  • Zulkarnain Saer Facebook Post
  • Rumor Scanner’s Analysis
Share: