সম্প্রতি, সাংবাদিক আনিস আলমগীর “একটা সাজানো গোছানো দেশ আজ পুরো অন্ধকারের পথে” শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে একটি ফটোকার্ড ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত মন্তব্যটি আনিস আলমগীর করেননি। প্রকৃতপক্ষে, কোনো প্রকার তথ্যসূত্র ছাড়াই তার নামে এই ভুয়া মন্তব্যটি প্রচার করা হয়েছে।
এ বিষয়ে উক্ত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করে দাবির সপক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও আলোচিত দাবির সপক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে, সাংবাদিক আনিস আলমগীরের ফেসবুক অ্যাকাউন্টে গতকাল ২৬ এপ্রিলে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে আনিস আলমগীর তাঁর নামে প্রচারিত বক্তব্যটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেন।

অর্থাৎ, ফটোকার্ডে থাকা মন্তব্যটি আনিস আলমগীর করেননি।
সুতরাং, সাংবাদিক আনিস আলমগীর “একটা সাজানো গোছানো দেশ আজ পুরো অন্ধকারের পথে” শীর্ষক মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি মিথ্যা।
তথ্যসূত্র
- Anis Alamgir: Facebook Post
- Daily Star: সাংবাদিক আনিস আলমগীরের জামিন সুপ্রিম কোর্টে বহাল
- Rumor Scanner’s Analysis


