বাংলাদেশে কোনো দেশ হামলা করলে আয়াতুল কুরসি পড়া ছাড়া বিকল্প নেই বলে মন্তব্য করেননি সেনাপ্রধান

চলমান ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘বাংলাদেশে যদি কোনো দেশ হামলা করে। তাহলে আয়াতুল কুরসি পড়া ছাড়া বিকল্প কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই।’ শীর্ষক মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

এরূপ দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, ‘বাংলাদেশে যদি কোনো দেশ হামলা করে। তাহলে আয়াতুল কুরসি পড়া ছাড়া বিকল্প কোন প্রতিরক্ষা ব্যবস্থা নাই।’ শীর্ষক মন্তব্য করেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রকৃতপক্ষে, কোনো তথ্যসূত্র ছাড়াই ভুয়া এই মন্তব্যটি প্রচার হচ্ছে।
এ বিষয়ে অনুসন্ধানে মূলধারার গণমাধ্যম বা বিশ্বস্ত সূত্রে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তীতে দাবিটির সূত্রপাত অনুসন্ধানে কিওয়ার্ড সার্চ করে অন্তত ০১ মার্চ থেকে দাবিটি কারো নাম উল্লেখ ব্যতিত ফেসবুকে প্রচার হতে দেখা যায়।

পরবর্তীতে কথিত মন্তব্যটির সাথে ‘সেনাপ্রধান যে কথা বলেনি’ বাক্য যুক্ত করে প্রচার হয়।

অর্থাৎ, কথিত মন্তব্যটি প্রথমে নামহীন, পরে সেনাপ্রধান বলেনি, এবং সর্বশেষ সেনাপ্রধানের বক্তব্য হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করে প্রচার হয়েছে।
সুতরাং, সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ‘বাংলাদেশে কোনো দেশ হামলা করলে আয়াতুল কুরসি পড়া ছাড়া বিকল্প নেই’ শীর্ষক মন্তব্য করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে; তা মিথ্যা।
তথ্যসূত্র
- Rumor Scanner’s own analysis

