জামায়াতের সমালোচনা করে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত 

সম্প্রতি শর্ট ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকে একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে মাইক্রোফোন (বুম) হাতে একজন সেনাসদস্যকে বলতে শোনা যায়, “১২ তারিখের ভোটের সাথে বদরের যুদ্ধের  সাথে তুলনা (অস্পষ্ট) জামায়াত নেতা। নির্বাচনি প্রচারণার জন্য নামাজ পড়তে বললেন জামায়াত নেতা। নামাজ ভোটের জন্য নাকি আল্লাহর জন্য? কম্বল দেওয়ার নামে জামায়াত নেতারা ভোটার আইডি কার্ড হাতিয়ে নিচ্ছে। জামায়াতের এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” 

এই প্রতিবেদন প্রকাশ অবধি টিকটকে ভিডিওটি প্রায় ২ লক্ষ ৬২ হাজার বার দেখা হয়েছে।

উক্ত ভিডিওটি দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জামায়াতের সমালোচনা করে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি আসল নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে বিশ্বস্ত কোনো সূত্র বা গণমাধ্যমে উক্ত দাবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ভিডিওটি পর্যবেক্ষণ করে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। পেছনে থাকা সাইনবোর্ডে এবং সেনা সদস্যের পোশাকে নামের স্থলে অর্থপূর্ণ নয় এমন শব্দ ও বাক্যের ব্যবহার লক্ষ্য করা যায়।

পরবর্তী সময়ে ভিডিওটি এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনের ‘Hive Detect AI’ টুলে বিশ্লেষণ করা হলে, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।

পাশাপাশি, এআই কনটেন্ট শনাক্তকারী টুল ‘Deepfake O Meter’ এর বিশ্লেষণেও প্রচারিত ভিডিওটি এআই-নির্মিত হওয়ার হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ বলে ফলাফল আসে।

স্বাভাবিকভাবে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কোনো সেনাসদস্য এরূপ কোনো বক্তব্য দিলে তা নিয়ে গণমাধ্যমে ঢালাওভাবে খবর প্রচার হতো। তবে এ বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রেও আলোচিত ভিডিওটির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, জামায়াতের সমালোচনা করে সেনাসদস্যের বক্তব্য দাবিতে প্রচারিত এই ভিডিওটি এআই নির্মিত।

তথ্যসূত্র

Share: