সম্প্রতি ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের এই ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, তাদের ভিন্ন পোশাকের একটি ছবি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদনা করে এই ছবিটি তৈরি করা হয়েছে।
ছবিটির সূত্রপাতের খোঁজে Ahmed Nirjon BSL নামের একটি ফেসবুক প্রোফাইলে ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টে একই ছবির সন্ধান পাওয়া যায়। এই পোস্টেের কমেন্টে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে গত ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টের লিংক দেওয়া ছিল।
উক্ত পোস্টে থাকা একাধিক ছবির মধ্যে একটি ছবির সাথে আলোচিত ছবিটির ব্যাকগ্রাউন্ড, আসাদ ও মোনামীর দাঁড়িয়ে থাকার দৃশ্য, আনুষঙ্গিক উপাদানের মিল রয়েছে। তবে তাদের পোশাকের ভিন্নতা দেখা যায়।

অর্থাৎ, উক্ত ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
এছাড়া, গুগলের জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল জেমিনির তথ্য অনুযায়ী, ছবিটিতে সিন্থআইডি (SynthID) নামের ডিজিটাল জলছাপ শনাক্ত হয়েছে। গুগল তাদের এআই টুল ব্যবহার করে তৈরি বা জেনারেট করা কনটেন্টে এই জলছাপ যুক্ত করে থাকে।
প্রসঙ্গত, অভিনেতা আসাদুজ্জামান আসাদ ও ঢাবি শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) সম্পর্কে একজন অপরজনের কাজিন।
সুতরাং, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের প্রচারিত এই ছবিটি এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Asad Uzzaman: Facebook Post
- AI Detection Tool


