অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর বিয়ে দাবিতে ভুয়া তথ্য প্রচার

সম্প্রতি ঢাবির শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও অভিনেতা আসাদুজ্জামান আসাদের বিয়ের পিঁড়িতে শীর্ষক দাবিতে দুইট ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ সংক্রান্ত দাবির পোস্ট দেখুন ফেসবুকটিকটকে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) ও আসাদুজ্জামান আসাদের বিয়ে করার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, তারা দুজন সম্পর্কে কাজিন। কোনো প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে অভিনেতা আসাদুজ্জামান আসাদের ফেসবুক প্রোফাইলে গত ১৮ মার্চ প্রকাশিত একটি পোস্টের সন্ধান পাওয়া যায়।

উক্ত পোস্টে থাকা মোনামী ও আসাদের একসাথে তোলা একটি ছবিই এ সংক্রান্ত দাবির পোস্টে ব্যবহার হয়েছে। আসাদের পোস্ট থেকে জানা যায়, মোনামী এবং তিনি সম্পর্কে কাজিন।

একইদিন মোনামীর দেওয়া এক পোস্ট থেকেও একই তথ্য পাওয়া যায়। তিনি একটি মেহেদী লাগানোর অনুষ্ঠানে গিয়ে হাতে মেহেদী লাগান। সেই ছবি ব্যবহার করে আলোচিত দাবিটি প্রচার হচ্ছে।

সুতরাং, অভিনেতা আসাদ ও ঢাবি শিক্ষক মোনামীর বিয়ে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: