নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে আসিফ আকবরের নামে ভুয়া মন্তব্য প্রচার 

সম্প্রতি, কণ্ঠশিল্পী আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘নাসিরুদ্দিন পাটোয়ারী মতো এমন সাহসী ছেলে সংসদে অনেক দরকার’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক


রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী মতো এমন সাহসী ছেলে সংসদে অনেক দরকার বলে মন্তব্য করেননি আসিফ আকবর। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই উক্ত মন্তব্যটি তার নামে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। আসিফ আকবরের ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। আসিফ আকবরের মতো ব্যক্তি এমন মন্তব্য করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, এ বিষয়ে অধিকতর নিশ্চিত হতে আসিফ আকবরের সাথে যোগাযোগ করে রিউমর স্ক্যানার। তিনি মন্তব্যটি ভুয়া বলে জানান।

সুতরাং, আসিফ আকবরকে উদ্ধৃত করে ‘নাসিরুদ্দিন পাটোয়ারী মতো এমন সাহসী ছেলে সংসদে অনেক দরকার’ শীর্ষক দাবিতে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

  • Statement of Asif Akbar
  • Rumor Scanner’s analysis
Share: