সম্প্রতি, প্রবাসী বাংলাদেশি অ্যাক্টিভিস্ট প্রিসিলা ফাতেমার সাথে সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের আপত্তিকর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন ছবি দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রিসিলা ফাতেমা ও আসিফ আকবরের প্রচারিত ছবিটি আসল নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তাদের ভিন্ন একটি ছবিকে সম্পাদনা করে আলোচিত এই ছবিটি তৈরি করা হয়েছে।
আসিফ আকবর ও প্রিসিলা ফাতেমা এমন খোলামেলা পোশাকে একসাথে ছবি তুললে সাধারণভাবেই সেটি আলোচনার বিষয়বস্তুতে পরিণত হতো। এমনকি সেটি গণমাধ্যমে উঠে আসাটা স্বাভাবিক। কিন্তু
আলোচিত ছবিটির বিষয়ে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত ছবির সন্ধান পাওয়া যায়নি।
পরবর্তীতে আসিফ আকবরের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনার মাধ্যমে গত ১৮ মার্চ তার এবং প্রিসিলার একটি ছবি প্রচার হতে দেখা যায়। ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিটির সাথে উক্ত ছবির পারিপার্শ্বিক অবস্থা ও তাদের দুজনের অঙ্গভঙ্গির মিল রয়েছে। যা থেকে ধারণা করা যাচ্ছে, উক্ত ছবিটি সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।

ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নির্মিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.৩ শতাংশ। অর্থাৎ, এ থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, উক্ত ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে।
সুতরাং, আসিফ আকবর ও প্রিসিলা ফাতেমার আপত্তিকর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে সম্পাদিত।
তথ্যসূত্র
- Asif Akbar Facebook Post
- Hive Detect


