‘তারেক রহমানের বিএনপি জান্নাতের টিকেট বিক্রেতাদের চেয়ে উত্তম’ বলে তাসনিম জারা কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি, ঢাকা-৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তাসনিম জারা ‘তারেক রহমানের বিএনপি জান্নাতের টিকেট বিক্রেতাদের চেয়ে উত্তম’ বলে মন্তব্য করেছেন শীর্ষক একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, তাসনিম জারা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, আলোচিত মন্তব্যটি প্রথমে একটি সার্কাজম পেজ থেকে প্রচার করা হয়; যা পরবর্তীতে আসল দাবিতে ছড়িয়ে পড়ে।

অনুসন্ধানের শুরুতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে তাসনিম জারা এমন মন্তব্য করেছেন দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি তাসনিম জারার ফেসবুক পেজ পর্যবেক্ষণ করেও আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার টিম। অনুসন্ধানে ‘My Bangla Tv’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১২ জানুয়ারি সন্ধ্যা ০৬টা ০২ মিনিটে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। উক্ত পোস্টে সূত্র হিসেবে একটি লিংক খুঁজে পাওয়া যায়। উক্ত লিংকটি বিশ্লেষণ করে দেখা যায়, এটিতে কোনো সূত্রই উল্লেখ করা হয়নি।

এছাড়া, ‘My Bangla Tv’ নামক ফেসবুক পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটির বায়োতে লিখা রয়েছে এটি একটি সার্কাজম পেজ।

সুতরাং, তাসনিম জারা ‘তারেক রহমানের বিএনপি জান্নাতের টিকেট বিক্রেতাদের চেয়ে উত্তম’ শীর্ষক মন্তব্যটি করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা।

তথ্যসূত্র

Share: