ঢাবির হলে উপদেষ্টা আসিফের সাদাসিধে খাবার খাওয়ার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার 

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ক্যাপশনে বলা হচ্ছে, “হাজার কোটি মেরে দিয়ে কোথায় রেডিসনে বসে ডিনার করবে, তা না করে এইটা কি করেন এই মন্ত্রী।” অর্থাৎ, দাবিটি এমন যে, ছবিটি আসিফের উপদেষ্টা হওয়ার পরবর্তী সময়ের। 

উক্ত দাবির ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আসিফের এই ছবিটি তার উপদেষ্টা হওয়ার পরের সময়ের নয় বরং ২০২২ সালের পুরোনো এই ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আসিফ মাহমুদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ২০২২ সালের ১৩ সেপ্টেম্বরে মূল ছবিটি পোস্ট হতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে চেকইন দিয়ে ‘গভীর অভিনিবেশে ডালের পাত্রে খুঁজি ডাল, যেভাবে পৃথিবীর আনাচে-কানাচে খুঁজি তোমায়।’ ক্যাপশনে ছবিটি পোস্ট করেন তিনি।

অর্থাৎ, ছবিটি যে সাম্প্রতিক সময়ের নয় তা নিশ্চিত।

উল্লেখ্য, গত বছরের (২০২৪) ০৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

সুতরাং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে উপদেষ্টা আসিফের সাদাসিধে খাবার খাওয়ার পুরোনো ছবিকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: