জ্বালানি তেল ইস্যুতে শেখ হাসিনার প্রশংসা করে আসিফ নজরুলের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া 

সম্প্রতি, সাবেক অন্তর্বতী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে জড়িয়ে ‘আজকে পেট্রোল-ডিজেলের দিকে তাকিয়ে ভাবছি শেখ হাসিনা কীভাবে করোনায় ৩ বছর কাটিয়ে উঠলো…আমাদের কোন কিছুর অভাব হতে দেয়নি,এই জাতি আপনার মতো নেত্রীর কাছে কৃতজ্ঞ..!’ শীর্ষক শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনাকে নিয়ে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি।

পরবর্তীতে ড. আসিফ নজরুলের অফিশিয়াল ফেসবুক প্রোফাইল, ভেরিফাইড কোনো প্ল্যাটফর্ম কিংবা নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদের অস্তিত্ব পাওয়া যায়নি। আসিফ নজরুলের মতো আলোচিত ব্যক্তিত্ব এমন মন্তব্য করলে তা দেশের গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হতো। তবে দেশের কোনো গণমাধ্যমেই এ বিষয়ে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি। 

সুতরাং, শেখ হাসিনাকে জড়িয়ে আসিফ নজরুলের নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

তথ্যসূত্র

Share: