ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে হিন্দুদের ওপর হামলা দাবিতে প্রচার

সম্প্রতি, বাংলাদেশে হিন্দু ও তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলার দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে এক্সে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম ডিবিসি নিউজের ফেসবুক পেজে ৯ ডিসেম্বর ‘ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের টেটাযুদ্ধ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

পরবর্তীতে, ‘Mk News’ নামক ফেসবুক পেজেও আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ক্যাপশন থেকে জানা যায়, ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা সদরের বিরামপুর ও সাদেকপুর গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ , ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এছাড়াও সেসময় একাধিক ফেসবুক অ্যাকাউন্টে আলোচিত ভিডিওটি (, , ) প্রচার হতে দেখা যায়।

অর্থাৎ, ভিডিওটি হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলার নয়।

সুতরাং, ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ভিডিওকে হিন্দু ধর্মাবলম্বীর ওপর হামলার দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: