সম্প্রতি মির্জা ফখরুলের ওপর হামলা দাবিতে পুরোনো ভিডিও প্রচার  

সম্প্রতি, “চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের ওপর নৃ-শংস হা”মলা! বিএনপি মহাসচিবের গাড়িবহরে এই অতর্কিত হামলার নেপথ্যে কারা? পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে? ঘটনার বিস্তারিত ও সবশেষ আপডেট জানতে পুরো ভিডিও দেখলে বুঝবেন!” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রাচারিত পোস্ট দেখুন এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০১৭ সালে রাঙামাটি যাওয়ার পথে তার গাড়িবহরে হামলার পুরোনো ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে সময় টিভির ইউটিউব চ্যানেলে ২০১৭ সালের ১৮ জুন ‘বিএনপি মহাসচিব ফখরুলের গাড়িবহরে হামলা’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে প্রথম আলোর ওয়েবসাইটে ২০১৭ সালের ১৮ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন রাঙামাটিতে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলা হয়। হামলায় মির্জা ফখরুলসহ দলটির কয়েকজন নেতা আহত হয়েছিল।

সুতরাং, ২০১৭ সালে রাঙামাটি যাওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের ঘটনা দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: