সাম্প্রতিক সময়ে ফয়জুল করিমের ওপর হামলা দাবিতে ২০২৩ সালের ভিডিও প্রচার  

সম্প্রতি, “চরমোনাই পীরের উপর সন্ত্রাসীদের হামলা। একটা সুত্রে জানা গেল জামায়াত জোটে না যাওয়ায় এই হামলা ঘটিয়েছে।। আমরা তার তীব্র নিন্দা জানাই।” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি ফয়জুল করিমের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ফয়জুল করিমের ওপর হামলার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে স্থানীয় গণমাধ্যম ‘Shadhin Kantha TV’ এর ফেসবুক পেজে ২০২৩ সালের ১২ জুন ‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থী চরমোনাই পীর এর উপর ( হামলা ) !বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন মেয়র প্রার্থী চরমোনাই পীর এর উপর (হামলা)!’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ১২ জুন প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে একটি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে হামলায় আহত হয়েছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী ফয়জুল করিম। সেসময় আওয়ামী লীগের কর্মী সমর্থকরা এই হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলামের বরাতে বলা হয়, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়রপ্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিমের ওপর হামলা হয়েছে। কিন্তু কে বা কারা হামলা করেছে, তা আমরা এখনো নিশ্চিত না। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে আমরা হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছি।’

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমেও সংবাদ (, , ) প্রকাশ করা হয়।

সুতরাং, ২০২৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ফয়জুল করিমের ওপর হামলার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: