গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, সৌদি আরবে ইরানের হামলার দৃশ্য দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৮ লাখ ৮২ হাজারবার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সৌদি আরবে ইরানের হামলার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, গত জানুয়ারিতে তাইওয়ানে দোকানে অগ্নিকাণ্ডের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Paris Match’ নামক ইউটিউব চ্যানেলে গত ৩০ জানুয়ারি ‘বেইতুনে অবস্থিত একটি আসবাবপত্র ও বিছানার দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে’ (অনূদিত) শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে তাইওয়ানের গণমাধ্যম ‘Taipei Times’ এর ওয়েবসাইটে গত ৩০ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন তাইচুংয়ের বেইতুন জেলার (北屯) একাধিক দোকানে আগুন লাগে। আগুন একটি পেট্রোল পাম্পের খুব কাছে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এছাড়া, সেসময় উক্ত ভিডিওটি (১, ২, ৩, ৫) বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একই দাবিতে প্রচার হতে দেখা যায়।
সুতরাং, তাইওয়ানে দোকানে অগ্নিকাণ্ডের ভিডিওকে সৌদি আরবে ইরানের হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Paris Match – YouTube Video
- Taipei Times –Taichung fire under control, no injuries reported


