গত ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এ ঘটনায় ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা করে। এরই প্রেক্ষিতে, ‘তেহরানে বিশাল বিমান হামলা শুরু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ইরানের রাজধানী তেহরানে বিমান হামলার কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, একটি গেমিং ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Nihal Gametube’ নামক ইউটিউব চ্যানেলে গত ২৩ ফেব্রুয়ারি ‘Russian Hypersonic Cruise Missile Approaches Aircraft Carrier’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

উক্ত ইউটিউব চ্যানেলটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি গেমিং ভিডিও প্রচারকারী চ্যানেল।
পরবর্তীতে, ‘CompareZone 2.0’ নামক ইউটিউব চ্যানেলে প্রচারিত একই ভিডিওটির বিবরণী থেকে জানা যায়, এটি ওয়ার থান্ডার গেমের ভিডিও।
এছাড়া, উক্ত গেমিং ভিডিওটি (১, ২) ফেসবুকেও প্রচার হতে দেখা যায়।
সুতরাং, একটি গেমিং ভিডিওকে তেহরানে বিমান হামলার দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।
তথ্যসূত্র
- Nihal Gametube –Youtube Video


