স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাড়িতে হামলার দাবিটি ভুয়া

গত ১৫ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।  

উক্ত দাবির টিকটক ভিডিও দেখুন এখানে, যা দেখা হয়েছে অন্তত ১ লক্ষ ৪২ হাজার বার।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সালাহউদ্দিন আহমেদের বাড়িতে হামলার ঘটনা ঘটেনি এবং ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে জামালপুরে আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার ঘটনার ফুটেজকে উক্ত দাবিতে প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলোর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ০৬ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সাথে আলোচিত ভিডিওতে থাকা ফুটেজের মিল পাওয়া যায়।

ভিডিও সূত্রে জানা যায়, জামালপুরে মির্জা আজমসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগের নেতা–কর্মীদের ঘর-বাড়ি, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটে। এটি সে ঘটনার ফুটেজ।

পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ০৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবর পেয়ে জামালপুরে শত শত মানুষ তৎকালীন সংসদ সদস্য মির্জা আজমসহ জেলা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগ করা হয়। সেদিন সন্ধ্যায় এসব ঘটনা ঘটে।

পরবর্তী অনুসন্ধানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাড়িতে হামলার কোনো ঘটনার তথ্য বা সংবাদ গণমাধ্যম সূত্রে পাওয়া যায়নি৷

সুতরাং, পুরোনো ও ভিন্ন ঘটনার ভিডিওকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের বাড়িতে হামলার ঘটনা দাবিতে প্রচার করা হচ্ছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: