সম্প্রতি, `আবারও রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে মিছিল করেছে তারা।’ শীর্ষক দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।
টিকটকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত দাবিতে টিকটকে ভাইরাল পোস্টটি ভিউ হয়েছে প্রায় সাড়ে নয় লাখ। এছাড়া পোস্টটিতে সাড়ে ৪৬ হাজারের ওপরে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং পোস্টটি সাড়ে ৭ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাজধানীতে আওয়ামী লীগের কোনো মিছিলের নয় বরং, এটি ২০২৪ সালে জুন মাসে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিলের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক Sajal Kundu এর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ২৩ জুন প্রচারিত একটি পোস্ট খুজেঁ পাওয়া যায়। উক্ত পোস্টে থাকা ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ছবির মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, ২০২৪ সালের ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত জনসভায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের দৃশ্য এটি।
তখন ভিডিওটি একই দাবিতে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকেও পোস্ট করা হয়েছিল। দেখুন- এখানে, এখানে, এখানে।
জাতীয় দৈনিক দেশ রূপান্তরের ওয়েবসাইটে গত বছরের ২৩ জুন ‘আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত বছরের ২৩ জুন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। সেটি ঘিরে ‘প্লাটিনাম জয়ন্তী’ উদযাপন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। একই তথ্য উল্লেখ রয়েছে আওয়ামী লীগের ওয়েবসাইটেও।
পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।
সুতরাং, ২০২৪ সালে ছাত্রলীগের মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।
তথ্যসূত্র
- Sajal Kundu- Facebook Post
- Others Post- 1, 2, 3
- Desh Rupantor- আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- Bangladesh Awami League- Website


