সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ আওয়ামী লীগের নেতা কর্মীরা রাজপথে নেমে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ২৬ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২২ সালে বিএনপির মহাসমাবেশের প্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভিডিওটি সেই ঘটনারই একটি সংবাদ প্রতিবেদনের।
এ বিষয়ে অনুসন্ধানে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ১০ ডিসেম্বর ‘আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীদের শক্ত অবস্থান’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ওয়েবসাইটে ২০২২ সালের ১০ ডিসেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২২ সালের।
সুতরাং, ২০২২ সালে বিএনপির মহাসমাবেশের প্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির (আ.লীগ) নেতাকর্মীদের অবস্থান কর্মসূচির ঘটনার সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।


