আ. লীগকে ফিনিক্স পাখি বলে অভিনেত্রী প্রভা কোনো মন্তব্য করেননি 

সম্প্রতি, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা “আওয়ামী লীগ মানেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা এক অদম্য ফিনিক্স পাখি।” শীর্ষক মন্তব্যটি করেছেন বলে একটি দাবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। 

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত মন্তব্যটি প্রভার মন্তব্য দাবিতে প্রচার করা হচ্ছে।

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এমন কোনো মন্তব্য করেছেন কি না সে বিষয়ে অনুসন্ধান করে রিউমর স্ক্যানার। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি। এমনকি অভিনেত্রীর ফেসবুক পেজেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে আলোচিত দাবিটির সূত্রপাতের বিষয়ে অনুসন্ধানে ‘দৈনিক আমাদের খবর’ নামক একটি ফেসবুক পেজ থেকে গত ১০ এপ্রিল সকাল ০৯টা ০১ মিনিটে প্রচারিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি খুঁজে পাওয়া যায়। পোস্টটি বিশ্লেষণ করে দেখা যায়, কোনো সূত্র উল্লেখ না করেই আলোচিত পোস্টটি করা হয়েছে।

অর্থাৎ, আলোচিত দাবিতে প্রচারিত সম্ভাব্য প্রথম পোস্টটি কোনো সূত্র ছাড়াই প্রচার করা হয়েছে; যা পরবর্তীতে আসল দাবিতে ব্যাপকভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।

সুতরাং, “আওয়ামী লীগ মানেই ধ্বংসস্তূপ থেকে জেগে ওঠা এক অদম্য ফিনিক্স পাখি।” শীর্ষক মন্তব্যটি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা করেছেন দাবিটি মিথ্যা।

তথ্যসূত্র

Share: