ঢাকায় নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, “ঢাকায় নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র!” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৭২ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, সাম্প্রতিক সময়ে ঢাকায় নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে মিরপুরে কোটা আন্দোলনের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ইলেকট্রনিক গণমাধ্যম বাংলাভিশনের ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্ট ‘সাড়ে পাঁচ ঘণ্টা সংঘর্ষের পর মিরপুর গোলচত্ত্বর শিক্ষার্থীদের দখলে’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে সময় টিভির ওয়েবসাইটে ২০২৪ সালের ৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের পর মিরপুর ১০ নম্বরে ফের আন্দোলনকারীরা অবস্থান নিয়ে এক দফা দাবিতে স্লোগান দেয়। সেখানে সেনাবাহিনী উপস্থিত থাকলেও তাদের সঙ্গে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।

সেসময় এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোও সংবাদ (, , , ) প্রকাশ করে।

সুতরাং, ২০২৪ সালে মিরপুরে কোটা আন্দোলনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকায় নির্বাচন বাতিলের দাবিতে আ.লীগ ও পুলিশের সংঘর্ষের দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: