আ.লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘর্ষের দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের ভিন্ন ঘটনার 

সম্প্রতি, ‘কিছুক্ষন আগে আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে এসে উল্টো মাইর খেয়ে গেল, বাধা হলে বাধবে লড়াই, এভাবেই পতিরোধ গড়ে তুলতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইনস্টাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ইউটিউবে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলে বাধা দেওয়ায় সংঘর্ষের কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে ‘জুলাই যোদ্ধা’ ও ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দুইপক্ষের সংঘর্ষের ঘটনাকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে যমুনা টিভির ইউটিউব চ্যানেলে গত বছরের ১ আগস্ট ‘শাহবাগে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ; মঞ্চ ভাঙচুর’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলাদেশ প্রতিদিনের ওয়েবসাইটে গত বছরের ১ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, নিজেদের ‘জুলাই যোদ্ধা’ দাবি করে ৩১ জুলাই (২০২৫) সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিলেন একদল ব্যক্তি। টানা ৩২ ঘণ্টা অবরোধের পর ১ আগস্ট (২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আরেক দল ব্যক্তি নিজেদের ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দাবি করে ওই অবরোধকারীদের ওপর হামলা করেন। তাঁরা শাহবাগ মোড়ের চারপাশে রাখা ব্যারিকেড (প্রতিবন্ধকতা) সরিয়ে দেন। এর এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন পুলিশ এসে দুই পক্ষকে লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দেয়।

এবিষয়ে অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (১, , ) প্রকাশ করা হয়েছে।

সুতরাং, ২০২৫ সালে ‘জুলাই যোদ্ধা’ ও ‘প্রকৃত জুলাই যোদ্ধা’ দুইপক্ষের সংঘর্ষের ঘটনার ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের মিছিলে বাধা দিতে গেলে সংঘর্ষের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: