সাম্প্রতিক সময়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে আ.লীগের মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২০ সালের 

সম্প্রতি, ‘বাংলাদেশ আওয়ামীলীগ দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধী মৌলবাদী উগ্রপন্থী পাকিস্তানের দালাল জুলাই জঙ্গী সন্ত্রাসী রাজাকার জামাত বিএনপির দখল থেকে দেশ রক্ষার জন্য গণ আন্দোলনে নেমে গেছে। জয়বাংলা জয়বঙ্গবন্ধু।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২০ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Feni Media’ নামক ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৬ ডিসেম্বর ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ |’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১৯ সেকেন্ড অংশ থেকে ৫৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২০ সালে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ফেনীতে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: