সম্প্রতি, ‘২৫.১১.২০২৫ ঢাকা মহানগর’’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। উক্ত ভিডিওতে জনতাকে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’ বলে স্লোগান দিতে শোনা যায়।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১৭ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি ঢাকায় আওয়ামী লীগের মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে ভারতের উদয়পুরের রথযাত্রার ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে অনলাইন মিডিয়া রিসোর্স প্ল্যাটফর্ম ‘pexels’ এর ওয়েবসাইটে ‘Udaipur vlogz’ নামক অ্যাকাউন্ট থেকে ২০২৪ সালের ৮ জুলাই প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এই ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল থাকলেও অডিও অংশে ভিন্নতা রয়েছে। অর্থাৎ, অডিও সম্পাদনার মাধ্যমে সেখানে শেখ হাসিনার স্লোগান যুক্ত করা হয়েছে।

উক্ত ভিডিওতে দাবি করা হয়, এটি ভারতের উদয়পুরের জগদীশ মন্দিরের রথযাত্রার ভিডিও।
পরবর্তীতে, জিওলোকেশন যাচাইয়ের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে এটি ভারতের উদয়পুরের ভিডিও।

অর্থাৎ, ভিডিওটি বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের নয়।
সুতরাং, ২০২৪ সালে ভারতের উদয়পুরে রথযাত্রার ভিডিওকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের মিছিলের দাবিতে প্রচার করা হয়েছে: যা মিথ্যা।
তথ্যসূত্র
- pexels – Udaipur vlogz
- Google Maps


