আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ২০২৩ সালের বিএনপির মিছিলের ভিডিও প্রচার 

সম্প্রতি, ময়মনসিংহে পুলিশের বাধা উপেক্ষা করে আওয়ামী লীগের মিছিল দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন: এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

একই দাবিতে ইন্সটাগ্রামে প্রচারিত পোস্ট দেখুন: এখানে এবং এখানে

অনুরূপ দাবিতে থ্রেডসে প্রচারিত পোস্ট দেখুন: এখানে

ইউটিউবে প্রচারিত দাবি দেখুন: এখানে

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সম্প্রতি উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Bangladesh Nationalist Party-BNP’ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ০৮ জুনে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত দাবি সংবলিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, এটি ঐসময়ে দেশব্যাপী অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বগুড়া জেলা বিদ্যুৎ কার্যালয়ের সম্মুখে বগুড়া জেলা বিএনপি’র অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানের ঘটনার ভিডিও।

পরবর্তীতে আলোচিত বিষয়ে অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে একই তারিখে অর্থাৎ ২০২৩ সালের ০৮ জুনে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, উল্লেখিত সময়ে দেশব্যাপী লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে নেসকো কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে বগুড়ায় পুলিশের বাধার মুখে বিএনপি সমাবেশ করে এবং পরে প্রতিনিধিদল স্মারকলিপি দেয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি সম্প্রতি ময়মনসিংহে আওয়ামী লীগের কোনো বিক্ষোভ মিছিলের নয়।

সুতরাং, ২০২৩ সালে বগুড়ায় বিএনপির একটি বিক্ষোভ মিছিলের ভিডিওকে সাম্প্রতিক সময়ে ময়মনসিংহে পুলিশি বাঁধা উপেক্ষা করে আওয়ামী লীগের মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: