সম্প্রতি, ‘ময়মনসিংহে আওয়ামী লীগের আবারোধ বিরোধ কর্মসূচি’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।
এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি অন্তত ৭ হাজার বার দেখা হয়েছে।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৩ সালে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আওয়ামী লীগ অবরোধ বিরোধী কর্মসূচি পালনের ভিডিও।
এ বিষয়ে অনুসন্ধানে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ নভেম্বর ‘ময়মনসিংহে আওয়ামী লীগের অবরোধ বিরোধী কর্মসূচি’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

উক্ত ভিডিও প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ ফুলবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম. এ. কুদ্দুসের নেতৃত্বে অবস্থান কর্মসূচি পালন করা করে আওয়ামী লীগ।
এ বিষয়ে আরো অনুসন্ধান করে যুগান্তরের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৩ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন বিএনপি-জামায়াতের বিরুদ্ধে সমাবেশ-হরতাল-অবরোধের নামে অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির অভিযোগ এনে প্রতিবাদে মোটসাইকেল মহড়া, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ হয়।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।
সুতরাং, ২০২৩ সালে ময়মনসিংহে আওয়ামী লীগ অবরোধ বিরোধী কর্মসূচি পালনের ঘটনার সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।
তথ্যসূত্র
- Desh TV News – ময়মনসিংহে আওয়ামী লীগের অবরোধ বিরোধী কর্মসূচি
- Jugantor – রাজপথেই বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলার অঙ্গীকার


