রাজশাহীতে আ.লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে পুরোনো ছবি প্রচার

সম্প্রতি ‘সব বাধা অতিক্রম করে রাজশাহীতে আওয়ামী লীগের বিশাল মিছিল’ শিরোনামে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে। ফটোকার্ডে যুক্ত ছবিতে ‘বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর’ লেখা ব্যানার হাতে বিপুল সংখ্যক মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি পোস্টটি প্রায় ৯৪ হাজার বার দেখা হয়েছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, এটি সাম্প্রতিক সময়ে রাজশাহীতে আওয়ামী লীগের মিছিলের নয়; বরং ২০২২ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচির পুরোনো ছবি সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে রাজশাহীর স্থানীয় গণমাধ্যম রাজশাহী নিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২২ সালের ১০ ডিসেম্বর ‘রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ’ শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে সংযুক্ত ছবির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডের ছবির মিল রয়েছে।

উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, ১০ ডিসেম্বর (২০২২) ‘সরকারের উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত, বিএনপির অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচী পালন করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিল মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

সেসময় দৈনিক জনকণ্ঠে প্রকাশিত একটি প্রতিবেদনেও উক্ত ছবিটি ব্যবহৃত হয়েছিল।

অর্থাৎ, রাজশাহীতে আওয়ামী লীগের মিছিলের ছবিটি সাম্প্রতিক সময়ের নয়।

সুতরাং, ২০২২ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচীর ছবিকে সাম্প্রতিক সময়ে দলটির মিছিলের ছবি দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: