রাজশাহীতে আ.লীগের মিছিল দাবিতে ২০২২ সালের ভিডিও প্রচার 

সম্প্রতি, ‘রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল’ দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে রাজশাহীতে আওয়ামী লীগের মিছিলের নয়; বরং ২০২২ সালের পহেলা ডিসেম্বর রাজশাহী মহানগর আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Update News 24 Rajshahi’ নামক একটি ইউটিউব চ্যানেলে ২০২২ সালের পহেলা ডিসেম্বর প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ছবির মিল রয়েছে।

উক্ত ভিডিওর ক্যাপশন এবং ডেসক্রিপশনে বলা হয়েছে, রাজশাহীতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার ভিডিও এটি।

এরপর উক্ত সূত্র ধরে অনুসন্ধানে ডেইলি স্টারের ওয়েবসাইটে একই তারিখে ‘সমাবেশের নামে নাশকতা করলে ছাড় দেওয়া হবে না: রাজশাহী আ. লীগ’ শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের পহেলা ডিসেম্বর বিকেলে ‘বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রের’ বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী মহানগর ও কাটাখালী পৌর আওয়ামীলীগ। বিএনপি সমাবেশের নামে নাশকতা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি অন্তত তিন বছরের পুরোনো।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করে আলোচিত দাবির সপক্ষে কোনো তথ্য পাওয়া যায়নি।

সুতরাং, ২০২২ সালে রাজশাহী মহানগর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ে দলটির মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: