আওয়ামী লীগের সাম্প্রতিক সমাবেশ দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

সম্প্রতি, “মুজিব সৈনিকরা নিষেধাজ্ঞা না মেনে ঢাকার রাজপথ জয় বাংলা স্লোগানে মুখরিত করে রেখেছে। মুজিব সৈনিকরা একটাই বুঝে বিজয় মানে স্বাধীনতা আর স্বাধীনতা মানে সংগ্রাম। জয় বাংলা জয় বঙ্গবন্ধু” শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে ফেসবুকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে ঢাকায় নিষেধাজ্ঞা না মেনে আওয়ামী লীগের সমাবেশের নয়। প্রকৃতপক্ষে, অন্তত ২০২৩ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে ‘Akramul Hoque Sagor’ নামক ফেসবুক অ্যাকাউন্টে ২০২৩ সালের ২১ ডিসেম্বর ‘শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিষ্কার প্রিয় সজল কুন্ডু দাদা ভাই Sajal Kundu❤️’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়।

উল্লেখ্য, সজল কুন্ডু ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক

সুতরাং, অন্তত ২০২৩ সাল থেকে ইন্টারনেটে বিদ্যমান একটি ভিডিওকে সাম্প্রতিক সময়ে ঢাকায় নিষেধাজ্ঞা না মেনে আওয়ামী লীগের সমাবেশের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: