আ.লীগের রাজপথে নামার ঘোষণা দাবিতে ২০২৪ সালের পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ আগামীকাল রাজপথে আওয়ামী লীগ নামতেছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ২৭ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত সংবাদ প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালে আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে বর্তমানের সময়ের দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে আরটিভির ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৩ আগস্ট ‘মাঠে নামছে আওয়ামী লীগ, সারা দেশে জমায়েতের ডাক’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ২ সেকেন্ড অংশ থেকে ১৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২৪ সালের ৩ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই ৪ আগস্ট (২০২৪) রাজধানী ঢাকার সব ওয়ার্ডে এবং দেশের সব জেলা ও মহানগরীতে জমায়েতের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। এ ছাড়া ৫ আগস্ট (২০২৪) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে বঙ্গবন্ধু ভবন পর্যন্ত শোক মিছিল করবে বলে জানায় দলটি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমগুলোতেও সংবাদ (, ) প্রকাশ করা হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৪ সালের।

সুতরাং,২০২৪ সালের আগস্টে ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা সংক্রান্ত সংবাদ প্রতিবেদনের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের রাজপথে নামার ঘোষণা দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: