সম্প্রতি আ.লীগের মাঠে নেমেছে দাবিতে ২০২৩ সালের শান্তি সমাবেশের ভিডিও প্রচার

সম্প্রতি, ‘ব্রেকিং নিউজ আওয়ামী লীগ মাঠে নেমে গেছে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ১৭ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশের ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে নিউজ২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি ‘বিএনপির পদযাত্রার প্রতিবাদে আওয়ামী লীগের শান্তি সমাবেশ’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

Comparison: Rumor Scanner

এ বিষয়ে আরো অনুসন্ধান করে ঢাকা টাইমসের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন ঢাকায় পাল্টাপাল্টি কর্মসূচিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি এবং আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও যুবলীগের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুরের হাজী মকবুল হোসেন কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি ২০২৩ সালের।

সুতরাং, ২০২৩ সালে মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি সমাবেশের ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে, যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: