পল্টনে আ.লীগের সড়ক অবরোধের দৃশ্য দাবিতে গণ অধিকার পরিষদের পুরোনো ভিডিও প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে ১২ নভেম্বর, ‘হঠাৎ পল্টন মোড় দখলে নিলো বঙ্গবন্ধুর সৈনিকেরা।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ১২ লাখ বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ে পল্টন মোরে আওয়ামী লীগের সড়ক অবরোধের কোনো ঘটনার নয় বরং, গত সেপ্টেম্বরে নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে পল্টনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ ভিডিওকে আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা ব্যানারের সূত্র ধরে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেলে গত ৩ সেপ্টেম্বর ‘স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ ও জাতীয় পার্টিসহ ১৪ দল নিষিদ্ধের দাবিতে গণঅধিকারের বিক্ষোভ। সরাসরি..’ শিরোনামে প্রচারিত একটি লাইভস্ট্রিম ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৪ মিনিট ৪০ সেকেন্ড অংশ থেকে ৬ মিনিট ৫৫ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর ব্যানার ও সামনে থাকা জনতার মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে গত ৩ সেপ্টেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন নুরুল হকসহ নেতা-কর্মীদের ওপর হামলাকারীদের বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীরা। বিজয় নগরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে এক ঘণ্টার বেশি সময় ধরে পল্টন মোড় অবরোধ করে রাখেন তারা।

সুতরাং, গত সেপ্টেম্বরে গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের পল্টন মোরে সড়ক অবরোধের ভিডিওকে সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের সড়ক অবরোধের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে; যা মিথ্যা।

তথ্যসূত্র

Share: