১৩ নভেম্বর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার দৃশ্য দাবিতে পুরোনো ভিডিও প্রচার 

গত ১৩ নভেম্বর রাজধানী ঢাকায় লকডাউন কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এর প্রেক্ষিতে, ‘13/11/2025 জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবিতে টিকটকে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ)।

এই প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি প্রায় ৬ লাখ ৬৭ হাজার বার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের সাম্প্রতিক কোনো কর্মসূচির নয় বরং, এটি ২০২৩ সালে অনুষ্ঠিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার ভিডিও।

এ বিষয়ে অনুসন্ধানে ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে যমুনা টিভির ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ জুলাই ‘আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অগণিত মানুষের ভিড়’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিও প্রতিবেদনের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর মিল রয়েছে।

এ বিষয়ে আরো অনুসন্ধান করে দ্য ডেইলি স্টারের ওয়েবসাইটে ২০২৩ সালের ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়। যেখানে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ চলে। বিএনপির ডাকা রোডমার্চ কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগ সেসময় এই কর্মসূচির আয়োজন করে।

এ বিষয়ে সেসময় অন্যান্য গণমাধ্যমও সংবাদ প্রচার (, ) করে।

সুতরাং, ২০২৩ সালে আয়োজিত আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার ভিডিওকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র

Share: