সম্প্রতি, শাবককে মা তিমি মাছের দুগ্ধ পান করানোর দৃশ্য দাবিতে দেশিয় বেশ কয়েকটি গণমাধ্যমে একটি ভিডিও প্রচার করতে দেখা যায়।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিওটি দেখুন ইনকিলাব, গণকণ্ঠ, নাগরিক প্রতিদিন এবং আজকের প্রত্যাশা।
সংবাদভিত্তিক ফেসবুকে পেজগুলোতেও ভিডিওটি প্রচারিত হতে দেখা যায়। এমন কিছু ফেসবুক পেজের পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
এছাড়াও অন্যান্য ফেসবুক পোস্ট দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ইউটিউবে প্রচারিত একই ভিডিওটি দেখুন এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, শাবককে মা তিমি মাছের দুগ্ধ পান করানোর ভিডিও দাবিতে যে ফুটেজটি প্রচার করা হয়েছে সেটি আসল কোনো ভিডিও ফুটেজ নয়। প্রকৃতপক্ষে, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।
অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি সূক্ষ্মভাবে পর্যালোচনা করে দেখে রিউমর স্ক্যানার। পর্যালোচনায় লক্ষ্য করা যায়, উল্লিখিত ভিডিওটিতে মোট তিনটি ফুটেজ রয়েছে। যার প্রথমটি এবং শেষেরটিতে ‘মা’ তিমির শরীর থেকে দুগ্ধ সদৃশ্য তরল পদার্থ বের হতে দেখা গেলেও মাঝের ফুটেজটিতে ‘শাবক’ তিমির মুখ থেকে একই তরল বের হয়ে ‘মা’ তিমির শরীরের দিকে যেতে দেখা যায়। যা অস্বাভাবিক। এছাড়াও তিনটি ফুটেজে ভিন্ন ভিন্ন শাবক তিমি দেখতে পাওয়া যায়।
পরবর্তীতে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি কে বা কারা ধারণ করলো সে বিষয়ক কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইনস্টাগ্রামে একই ভিডিওর একটি স্পষ্ট সংস্করণ খুঁজে পাওয়া যায়। যেহেতু ভিডিওটির কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে পাওয়া যায়নি তাই ভিডিওটি এআই দ্বারা তৈরি কিনা সেটি যাচাই করে দেখে রিউমর স্ক্যানার। এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ।

সুতরাং, শাবককে মা তিমির দুগ্ধ পান করানোর ভিডিও ফুটেজ দাবিতে গণমাধ্যমে প্রচারিত ভিডিওটি এআই নির্মিত।
তথ্যসূত্র
- afshineemrani Instagram Post
- Hive Detect
- Rumor Scanner’s Analysis


