পান্থপথে সম্প্রতি আ. লীগের মিছিল দাবিতে পুরোনো ঝটিকা মিছিলের ভিডিও প্রচার 

গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর পান্থপথে আ.লীগের মিছিল দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

উক্ত দাবির ফেসবুক ভিডিও দেখুন: এখানে (আর্কাইভ)।

ফ্যাক্টচেক 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি গত ১১ মার্চে রাজধানীর পান্থপথে আ.লীগের মিছিলের নয়। প্রকৃতপক্ষে, ২০২৫ সালে সেপ্টেম্বর মাসে রাজধানীতে ঝটিকা মিছিলের ভিডিওকে উক্ত দাবিতে প্রচার করা হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে ‘Dhakawatch24’ নামক ফেসবুক পেজে ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।

ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, এটি রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের দৃশ্য।

এ বিষয়ে আরো অনুসন্ধানে দেশিয় সংবাদ মাধ্যম ‘Bangladesh Bulletin’ এর ফেসবুক পেজে একই তারিখে অর্থাৎ ২০২৫ সালের ২৪ সেপ্টেম্বরে প্রকাশিত আরেকটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ মিনিট ২ সেকেন্ড সময় হতে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

এই ভিডিওটির ক্যাপশনেও এটি ঐ সময়ে রাজধানীতে আ. লীগের ঝটিকা মিছিল বলে উল্লেখ করা হয়েছে।

পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে জাতীয় দৈনিক প্রথম আলো’র ওয়েবসাইটে আলোচিত বিষয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটির বিস্তারিত অংশ থেকে জানা যায়, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ‎রাজধানীতে ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৪৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি ককটেল ও ৭টি ব্যানার উদ্ধার করা হয়েছে।

অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর পান্থপথে আ.লীগের মিছিলের নয় তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে।

সুতরাং, ২০২৫ সালের সেপ্টেম্বরে রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের ভিডিওকে গত ১১ মার্চ সন্ধ্যায় রাজধানীর পান্থপথে আ.লীগের মিছিল দাবিতে প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

তথ্যসূত্র 

Share: