আ.লীগে যোগ দেননি মির্জা ফখরুল এবং বঙ্গবন্ধু আমার আদর্শ বলেও মন্তব্য করেননি রুমিন ফারহানা

সম্প্রতি, ‘বঙ্গবন্ধু আমার আদর্শ-রুমিন ফারহানা.! আওয়ামী লীগে যোগ দিল মির্জা ফখরুল।’ শিরোনামে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।

টিকটকে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)।

উক্ত প্রতিবেদন প্রকাশ অবধি ভিডিওটি ৬০ হাজারবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আ.লীগে যোগ দেন নি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বর্তমান মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার আদর্শ বলে মন্তব্য করেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। প্রকৃতপক্ষে, কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভিন্ন ভিন্ন ঘটনার পুরোনো ও অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও যুক্ত করে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে।

ভিডিও যাচাই ১

এ বিষয়ে অনুসন্ধানে এটিএন বাংলার ইউটিউব চ্যানেলে ২০২৫ সালের ২৩ ডিসেম্বর ‘সবকিছু ধ্বং/স করে দিয়ে গণতন্ত্র হয় না: মির্জা ফখরুল ইসলাম আলমগীর’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর শুরু থেকে ৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

ভিডিও যাচাই ২

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল২৪ এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ২ নভেম্বর ‘রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার আমরা কারা?: ফখরুল’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ৩ সেকেন্ড অংশ থেকে ২০ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ফুটেজের মিল রয়েছে।

ভিডিও যাচাই ৩

এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে গত ২০ এপ্রিল ‘জাতীয় সংসদ অধিবেশন || ২০ এপ্রিল, ২০২৬’ শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর ১ ঘন্টা ৩৩ মিনিট ১০ সেকেন্ড অংশ থেকে ১ ঘন্টা ৩৫ মিনিট ১০ সেকেন্ড অংশে রুমিন ফারহানার বক্তব্যটি পর্যবেক্ষণ করে রিউমর স্ক্যানার। উক্ত বক্তব্যের কোথাও তাকে বঙ্গবন্ধু আমার আদর্শ এমন কথা বলতে দেখা যায়নি।

এছাড়া বেশ কিছু অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও যুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।

আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে মির্জা ফখরুলের আওয়ামী লীগে যোগ দেওয়ার কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। আওয়ামী লীগের ফেসবুক পেজ, বিএনপির ফেসবুক পেজ, মিডিয়া সেল, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। মির্জা ফখরুলের মতো ব্যক্তি আওয়ামী লীগে যোগদান করলে করলে সে বিষয়ে গণমাধ্যমগুলোতে ঢালাওভাবে সংবাদ প্রচার হতো।

পরবর্তীতে, আলোচিত দাবিতে প্রচারিত পোস্ট পর্যবেক্ষণ করলে তাতে রুমিন ফারহানা বঙ্গবন্ধু আমার আদর্শ বলে মন্তব্য করেছেন এমন কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণের উল্লেখ পাওয়া যায়নি। রুমিন ফারহানার ফেসবুক অ্যাকাউন্ট, গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে আলোচিত মন্তব্য করার বিষয়ে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, মির্জা ফখরুলের আওয়ামী লীগে যোগ দেওয়া এবং রুমিন ফারহানার বঙ্গবন্ধু আমার আদর্শ বলে মন্তব্যের দাবিটি মিথ্যা। 

তথ্যসূত্র

Share: