সম্প্রতি, কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক নেত্রী তানিয়া আক্তার তাপসীর এডাল্ট ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি ছবি প্রচারিত হতে দেখা যায়।

ফেসবুকে প্রচারিত এমন পোস্ট দেখুন এখানে (আর্কাইভ), এখানে (আর্কাইভ) এবং এখানে (আর্কাইভ)।
ফ্যাক্টচেক
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিগুলো ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর নয়। প্রকৃতপক্ষে, ভারতীয় একজন নারীর এডাল্ট ছবিকে তাপসীর ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে।
ছবিগুলোর বিষয়ে অনুসন্ধানে একটি পর্নোগ্রাফিক ওয়েবসাইটে ২০২৫ সালে ছবিগুলো প্রচারিত হতে দেখা যায়। উল্লিখিত ওয়েবসাইটে আলোচ্য ছবিগুলোর পাশাপাশি একই নারীর আরও অসংখ্য ছবিও দেখা যায়। পাশাপাশি ওয়েবসাইটের পোস্টটি থেকে জানা যায়, ছবিগুলো একজন ভারতীয় নারীর। যা থেকে নিশ্চিত হওয়া যাচ্ছে, আলোচিত ছবিগুলো ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর নয়।
উল্লেখ্য, পর্নোগ্রাফিক ওয়েবসাইটগুলোর নেতিবাচক ও এডাল্ট কনটেন্টের কারণে প্রতিবেদনে এসব সূত্রের হাইপারলিংক করা থেকে সচেতনভাবে বিরত থেকেছে রিউমর স্ক্যানার।
সুতরাং, ভারতীয় নারীর এডাল্ট ছবিকে ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসীর ছবি দাবিতে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
তথসূত্র
- Main Source: Hidden (adult purpose)


